মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ১১:২৭

১০০ পরিবারকে ঈদ উপহার দিতে চায় ইয়ুথ টিম কমরেড | আয়োজনের অংশীদার হতে পারেন আপনিও

অনলাইন ডেস্ক

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে বিশেষ উদ্যোগ নিয়েছে যুব সংগঠন ইয়ুথ টিম কমরেড। “ঈদ উপহার বিতরণ ২.০” শিরোনামে এই কর্মসূচির মাধ্যমে অন্তত ১০০টিরও বেশি পরিবারের কাছে ঈদের উপহার পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছে সংগঠনটি।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি উপহার প্যাকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৫০ টাকা। এতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী দিয়ে একটি পরিবারের ঈদের আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করা হবে। আগামী ২৫ রমজান থেকে এসব উপহার বিতরণ কার্যক্রম শুরু করার কথা রয়েছে।

টিম কমরেড নেতৃবৃন্দ এই মানবিক উদ্যোগে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। যে কেউ চাইলে একটি বা একাধিক সম্পূর্ণ উপহার থালির দায়িত্ব নিতে পারবেন। এছাড়া সামর্থ্য অনুযায়ী যেকোনো পরিমাণ অর্থ অনুদান দিয়েও এই কর্মসূচিতে অংশ নেওয়া যাবে।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়, “দান কখনো সম্পদ কমায় না, বরং বরকত বৃদ্ধি করে। পবিত্র রমজান মাসে সবাই যার যার সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ালে অনেক পরিবারের ঈদের আনন্দ বাড়বে।”

আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে অনুদান সংগ্রহ শুরু হবে বলেও জানিয়েছে আয়োজকরা। অনুদান দিতে আগ্রহীরা বিকাশ বা নগদ নম্বরে যোগাযোগ করতে পারবেন।

অনুদান নম্বর:

বিকাশ: 01331368080 / 01639270516

নগদ: 01331368080

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়